• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:৩৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাব্বী হত্যা মামলায় আইভীর শ্যোন অ্যারেস্ট মঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।১৩ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল রোববার আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সেলিম মণ্ডল হত্যা মামলার এজাহারেও আইভীর নাম উল্লেখ ছিল না।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত ডা. সেলিনা হায়াত আইভি ১২টি মামলায় গ্রেফতার রয়েছে।