• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:২২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।৭ এপ্রিল মঙ্গলবার রাতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা থানা প্রতিনিধি মো. রাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।উক্ত নবনির্বাচিত কমিটিতে কুয়াকাটা নিউজ ডট কম এর নূরুল ইসলাম নূরুকে সভাপতি এবং দৈনিক উজ্জীবিত বাংলাদেশের মো. সোহেল আহাম্মেদ সাধারণ সম্পাদক, নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক সহ-সভাপতি, এসএ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।