• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৮:৩৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

দুবাইয়ে আটকা বিমানের ২৭ জন ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৩:২৪

দুবাইয়ে আটকা বিমানের ২৭ জন ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকা ছিলেন এবং অনিশ্চিত পরিস্থিতিতে দিন কাটাচ্ছিলেন।

উল্লেখযোগ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের সহযোগী হিসেবে দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্লাইট ক্রুদের দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারদের চিন্তামুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার ও স্বজনরা এই সময়ে চরম উৎকণ্ঠায় ছিলেন।

Ad
Ad

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। ইতিমধ্যে আজ ৫ মার্চ, একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ৬ মার্চ শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করবে।

Ad

বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ বিমান ব্যবহার করে পরিচালিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us