• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৫:২১ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক

২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৫:৫৪

নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

১ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে জানিয়েছে, এই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা–কর্মচারীরা ছুটিতে থাকবেন।

Ad
Ad

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

Ad

তাছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় আরও দুইদিন যোগ হয়ে টানা চার দিন বন্ধ থাকছে ব্যাংকগুলো। এর আগে ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করে। এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us