• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৭:৫৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

গোপালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

২১ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪৯:৪০

গোপালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আছমা বেগককে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামী ফজলুল তালুকদারকে আটক করেছে পুলিশ।

২১ জানুয়ারি রোববার ভোরে সদর উপজেলার সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ফজলুল ওই এলাকার নুরু তালুকদারের ছেলে।

Ad
Ad

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে স্ত্রী আছমাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফজলুল। পরে টের পেয়ে ফজলুলকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীরা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

Ad

তিনি জানান, এ ঘটনায় জড়িত ফজলুলকে আটক করা হয়েছে। তিনি এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us