• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:০৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

খানসামায় গাঁজাসহ ৩ যুবক আটক

১ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৬:৩৯

খানসামায় গাঁজাসহ ৩ যুবক আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় মাদক কারবারের সাথে সম্পৃক্ত ৩ যুবককে আটক করেছে খানসামা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

Ad
Ad

আটক ব্যক্তিরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ব্যাংমারী এলাকার মো. নাজমুল হুদা (২৩), একই এলাকার সবুজ মিয়া (২৩) এবং দক্ষিণ বালাপাড়া এলাকার খায়রুল ইসলাম (২৪)।

Ad

এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব ইসলাম  বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ১ মার্চ শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us