• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৫:৫৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৩, আহত ৫

৩০ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:১৭:০২

মাগুরায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৩, আহত ৫

মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখায় বাস ও মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার রাত ১০ টার দিকে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি  ও নিলু রানি দে। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে।

Ad

হাইওয়ে সড়কের পাশে মাটির স্তুপ থাকার কারণে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায়  দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।  

শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ  জানান, মাগুরার আঠারোখাদায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন মধু, পুষ্পা ও নিরুপাসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৫ জন।

খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us