• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৪:৪০ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

কক্ষে ঝুলছিল অফিস সহকারীর মরদেহ

২ মে ২০২৪ সকাল ১০:০৭:২৪

কক্ষে ঝুলছিল অফিস সহকারীর মরদেহ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বপন কুমার পাল (৫২) নামে এক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ মে বুধবার রাতে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

Ad
Ad

জানা গেছে, বিদ্যালয়ের নৈশ্য প্রহরী অফিস কক্ষে নিহতের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

Ad

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের সিসি টিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us