• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৭:২৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ডোমারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

৫ মে ২০২৪ রাত ০৯:২৪:০৮

ডোমারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কালাম (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।  

৫ মে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বৃদ্ধ সদর ইউনিয়নের চিলাই গ্রামের বাসিন্দা।  

Ad
Ad

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে তার বাবাকে খোঁজার জন্য যায়। এ সময়ে বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পেয়ে ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টা করে। সেসময় তার সাথে ধস্তাধস্তির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Ad

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহশিন আলী বলেন, এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us