• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৬:৪৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা

৮ মে ২০২৪ সকাল ১০:০২:০৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্-সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন বর্তমান উপজেলা পরিষদের চেয়াম্যান নাছিমা মুকাই আলীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি স্বেচ্ছায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে নাছিমা মুকাই আলীর পক্ষে সমর্থন দিয়েছেন।

Ad
Ad

এনামুল কবীর সুমন জানান, ‘আমি বঙ্গবন্ধু আর্দশের সৈনিক। তাই নির্বাচনী মাঠের বিভিন্ন দিক বিবেচনা করে আমি আজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি এবং বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীকে সমর্থন দিয়েছি।’ তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তার পাশে থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেন।

Ad

এ বিষয়ে নাছিমা মুকাই আলী উপস্থিত সকল জনতার উদ্যেশে বলেন, ‘আমি এনামুল কবীর সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আমার প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা সবাই মিলেমিশে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ করছি।

আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে জনমত অর্জনের লক্ষ্যে মাঠে বিচরণ করছেন প্রার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us