• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৩:১৭ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলু মৃধা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

১৩ মে ২০২৪ দুপুর ০২:০৯:৪৮

গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলু মৃধা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

শরীয়তপুর প্রতিনিধি: তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১২ মে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবুল কালাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এতে বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Ad
Ad

এছাড়া ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমান (লুসাই রাড়ী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি আর আপিল করেননি।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us