• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৭:৪৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বরিশালের উজিরপুরে একদিনে তিন জনের আত্মহত্যা

২৬ জুন ২০২৪ সকাল ০৭:৫৪:৫০

বরিশালের উজিরপুরে একদিনে তিন জনের আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে এক ছাত্রসহ তিন জন আত্মহত্যা করেছে।

২৫ জুন মঙ্গলবার উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি জানান, পারিবারিক কলহের জেরে দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার উত্তর শোলক ৭ নং ওয়ার্ডের মো. সেলিম হাওলাদারের পুত্র মো. শাওন (১২) কীটনাশক পান করে। বেলা সাড়ে ১২টারদিকে বাহেরঘাট গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত তাহের হাওলাদারের পুত্র আ. মন্নান হাওলাদার (৪০) নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সন্ধা সাড়ে ৭টার দিকে পীরের পাড় ৭ নং ওয়ার্ডের মৃত রমনী সমাদ্দারের স্ত্রী ক্যান্সারের রোগী সুখদা সমাদ্দার (৬৫) বাড়ির পিছনের আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

Ad

ওসি মো. জাফর আহম্মেদ জানান, তিনটি মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us