• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:৩০:৩৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

১২ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৫:১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দির চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির ছাত্রী আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত প্রদান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

১২ জুলাই শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ১১ ও র‍্যাব ১০ এর যৌথ অভিযানে গত ১১ জুলাই রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মাওলানা নাসির পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার নাসির পাটোয়ারী দাউদকান্দির মৃত আব্দুস সামাদের ছেলে।

Ad

কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গত ৪ জুলাই ঘটনার দিন প্রবল বর্ষণের কারণে খালিশা মোহাম্মাদিয়া মেজবাউল উলুম মাদরাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো। সেই সাথে নাসিরের পরিবারের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মাদরাসার পিছনে অবস্থিত তার বাসা ঝাড়ু দেয়ার জন্য তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়, শিশুটি মাদরাসায় ঘটে যাওয়া ঘটনার কথা বর্ণনা করে পরিবারের কাছে। ঘটনার পর ধর্ষক নাসির আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকায় ছেড়ে ঢাকায় আত্মগোপন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us