• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:৩২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩১:১০

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে পানিতে ডুবে নোহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

৩১ জুলাই বুধবার ওই ইউনিয়নের দেওডোবা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নোহান দেওডোবা গ্রামের স্কুল শিক্ষক দুলু মিয়ার ছেলে।

Ad
Ad

মৃত্যুর বিষয়টি ও শিশুটির পরিচয় নিশ্চিত করেছেন পলাশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান।

Ad

স্থানীয়রা জানান, নোহান তার বাড়ির পাশে খেলা করছিলো। খেলতে খেলতে পাশের পুকুর পাড়ে যায়। এরপর সে ওই পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। তার মা ছেলেকে খুঁজতে গিয়ে দেখেন পুকুরের পানি নড়াচড়া করছে।

তখন তিনি স্থানীয়দের ডাক দিলে তারা রোহানকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us