• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২১:১৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

২২ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৮:৪৮

লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ আগস্ট বুধবার বিকেলে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় তার বাড়ি থেকে ওই পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ও উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল। এ সময় আজিজার রহমানের পুত্র আপেল মিয়ার (২২) বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধার করা হয়।

Ad

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us