• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৬:৩০ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে ৮ মামলার আসামি সোহাগ মাঝি গ্রেফতার

৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৭:৫১

পটুয়াখালীতে ৮ মামলার আসামি সোহাগ মাঝি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: সম্প্রতি সেনাবাহিনীর পটুয়াখালী জেলা সদর ক্যাম্পে মো. সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি লিখিতভাবে বিভিন্ন গুরুতর অভিযোগ দায়ের করে।

৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

অভিযুক্ত সোহাগ মাঝি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কুড়িপাইকা পাজাখালী গ্রামের রফিজ ওরফে (রফিক) মাঝির ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে জেলা সদর থানাসহ বিভিন্ন থানায় ৮টি উল্লেখযোগ্য মামলা রয়েছে। মামলাগুলো হলো- ধর্ষণ, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি ও ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলা। এছাড়াও সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, অভিযুক্তকে পূর্বে দায়েরকৃত বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us