• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৪:৩২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

২৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৩০

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

২৫ নভেম্বর সোমবার ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩), মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

Ad

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us