• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৫:১৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

১৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৮:৫৫

টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল শিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল শিকদার টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শিকদার মাটির ওপর পড়ে মারা যায়। ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

Ad

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, রাতে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হয়ে এমন ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us