• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২৩:২৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২১ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:১৩

সীতাকুণ্ডে অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল- এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজয়-২৪ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দর্জিপাড়া অ্যাস্টার রানার্স আপকে পরাজিত করে রহমতনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ও ইউনিয়ন জামায়াতের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম সাকিবের সভাপতিত্বে আতিকুল ইসলাম সাকিব সঞ্চালনা করেন।

Ad
Ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী চৌধুরি।

Ad

এ সময় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরি, সাবেক ইসলামি ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা সভাপতি নূর মোহাম্মদসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us