• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩২:৪১ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় ৩ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ লাখ

২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:২৬

ডুমুরিয়ায় ৩ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ লাখ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ইট ভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার গুটুদিয়া ইউনিয়নের শালেমারি এলাকায় অবস্থিত ইটভাটা গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটাগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এস,বি ব্রিকসকে ২ লাখ টাকা, এন,কেবি ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সেতু ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

Ad

অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও থানা পুলিশের সদস্যবৃন্দ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান বলেন, আইন কানুন, নিয়ম-নীতিমালা ভঙ্গ করে পরিচালিত প্রত্যেকটি ইট ভাটায় জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us