• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:১৯:১৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র আটক

১৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৬:০১

নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকুকে (৬৮) আটক করেছে থানা পুলিশ।

১৫ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ২টায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার মাস্টার পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নাগেশ্বরী থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।

Ad

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মোহাম্মদ হোসেন ফাকু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গাড়ি ভাঙচুরের সাথে জড়িত ছিল। ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us