• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২০:৫৮ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেফতার

৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২৮:২৮

মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ।

৪ এপ্রিল শুক্রবার রাত ৯টায় গাংনী বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।

Ad
Ad

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল জানিয়েছেন, গ্রেফতার আসামি এম এ খালেককে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানিয়েছেন, মেহেরপুর সদর থানার সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসাবে এম এ খালেককে আদালতের সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রাশেদুজ্জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ২৮ আগস্ট একটি সন্ত্রাস দমন আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এজাহার নামীয় ১৬৩ ও অজ্ঞাত ৫০-৬০ জন আসামি রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us