• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:২০ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৭ মে ২০২৫ দুপুর ০২:৫৪:১১

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ মে মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন।

Ad
Ad

তিনি জানান,  সোমবার (২৬ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া থেকে  গ্রেফতার করা হয়েছে। 

Ad

তিনি আরও বলেন, তরিকুল ইসলাম নিয়মিত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড গোপনে চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছেন।  গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us