• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৩:৫৭ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

মনপুরায় বাঁধের নিচে চাপা পড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

৩১ মে ২০২৫ সকাল ১০:২০:১২

মনপুরায় বাঁধের নিচে চাপা পড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় বাঁধের বালুর নিচে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৩০ মে শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার বেড়িবাঁধ নির্মাণ কাজের বালুর স্তূপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওমর ওই এলাকার মনির মাঝির ছেলে।

Ad
Ad

বৃহস্পতিবার বৈরী আবহাওয়ায় রাত ৮টার দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট বাজার থেকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর আশপাশসহ অনেক জায়গায় খোঁজখুঁজি করেও পায়নি শিশুটিকে। পরে বিকেলে ওই বাঁধ নির্মাণের পাশ দিয়ে যাওয়া এক মহিলা পথচারী বালুর স্তূপে চাপা পড়ে থাকা শিশুটির পা দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

Ad

এই বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বালুর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হওয়ার খবর পেয়েছি। ঘটনার তদন্তে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us