• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:৫৩ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

খুলনা একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

১৯ জুলাই ২০২৫ রাত ০৯:২০:৩৩

খুলনা একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় তারা মারা গেছেন।

১৯ জুলাই শনিবার সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে।

Ad
Ad

মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

Ad

এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

এসআই আরও জানান, গুরুতর অসুস্থ সনুকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us