• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৯:৫২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে নিহত

৩১ আগস্ট ২০২৫ দুপুর ০২:০৯:৪২

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে  মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় বিদ্যুস্পৃস্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

৩০ আগস্ট শনিবার রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।

Ad

স্থানীয়রা জানায়,  বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য মটর লাগিয়েছিলেন। নিজ ঘরের বিদ্যুৎ দিয়ে সেই মটর চালু করতে যায় নিহত রোকছানা বেগম। মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকছানা বেগম। বিষয়টি বুজতে পেরে মাকে বাঁচাতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে শহরের খানপুর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,সংবাদ পেয়ে হাসপাতালে  পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us