• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৯:২৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বকশিগঞ্জে ৯ম জাতীয় পে-স্কেল গেজেটের দাবিতে চাকরি জীবিদের মানববন্ধন

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫১:৩০

বকশিগঞ্জে ৯ম জাতীয় পে-স্কেল গেজেটের দাবিতে চাকরি জীবিদের মানববন্ধন

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা নবম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলা চত্বরে সকল কর্মকর্তা-কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সকল কর্মকর্তা-কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলা চত্বর। তারা বলেন, নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধগতিতে তাদের সংসার চালানোই সম্ভব হচ্ছে না। অতি অবিলম্বে এ গেজেট বাস্তবায়ন করা না হলে মহাসমাবেশের ডাক দেওয়ার কথা বলেন তারা। এ সময় এক কর্মচারী নায়ারে তাকবীর স্লোগান দিতেও দেখা যায়।

Ad

সরকারি কর্মচারী হয়ে এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকারি চাকরিজীবী হয়ে তাদের এই সব স্লোগানের সাথে যৌক্তিকতা নেই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us