• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৮:৩২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ

৯ জুলাই ২০২৩ দুপুর ১২:৩৯:৩০

নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অফিক কালীবাড়ি গ্রামের মৃত হাজী মুহিবুর রহমানের ছেলে।

Ad
Ad

এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও পুলিশের একটি দল খোঁজাখুজির পরেও তার কোনো সন্ধান পায়নি। তবে অভিযান এখনও অব্যাহত আছে।

Ad

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নৌকা ডুবিতে একজন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধলাই নদীতে অনেক খোঁজাখুজির পরেও ঐ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us