• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৯:১২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৫:৩৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টা ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

এসময় চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়।

Ad

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র একটি চৌকস টহলদল সীমান্তের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

এদিকে স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরেছে বলে জানান এলাকাবাসী।

তিনি আরও বলেন, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us