• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৭:১৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১৯:৫০

টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকা ফেরতসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ১১ ফেব্রুয়ারি বুধবার রাতে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। বর্তমানে বেলাল উদ্দিন প্রধান গুরুতর অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Ad
Ad

এক প্রশ্নের জবাবে রংপুর জেলা জামায়াতের আমির অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এবং কিছু গণমাধ্যমের মাধ্যমে দিনব্যাপী তাদের দলের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ‘মিথ্যা অপপ্রচার’ চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে দলটি।

Ad

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসা নেওয়ার পর তাকে সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



Follow Us