• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪২:২২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৩:৫৬

খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

খাগড়াছড়ি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট থেকে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Ad
Ad

খাগড়াছড়ি জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Ad

দিবসটি ঘিরে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সুশৃঙ্খলভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ সম্পন্ন হয়। জেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে খাগড়াছড়ির প্রথম শহীদ মিনার রামগড়েও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরির আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us