• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৭:০৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দুই হোটেলে ৩০ হাজার টাকা জরিমানা

১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:০৩

চাঁপাইনবাবগঞ্জে দুই হোটেলে ৩০ হাজার টাকা জরিমানা

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য-এর যৌথ অভিযানে দুইটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ মার্চ রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

Ad
Ad

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ওসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং তামান্না সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শহরের আরও কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে।

Ad

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, র‍্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেনসহ র‍্যাবের সদস্যরা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন হোটেলে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



Follow Us