• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৯:১০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

‎নলডাঙ্গায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ

১২ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫০:২৫

‎নলডাঙ্গায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ

নলডাঙ্গা (‎নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ ২০২৫-২০২৬ এর আওতায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

‎১২ মার্চ বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন পরিষদে  উপকারভোগীদের কাছে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির উদ্বোধন করেন ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ তালুকদার।

Ad
Ad

‎সকাল থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ১২৬৩ জন দরিদ্র পরিবারের পুরুষ ও মহিলা উপকারভোগী সুশৃঙ্খলভাবে এই চাল গ্রহণ করেন।

Ad

‎আনোয়ার হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী জানান, ঈদুল ফিতরের আগে সরকারারের দেয়া এই চাল পেয়ে সে খুব উপকৃত ও খুশি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সমজান আলী, বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গণি উজ্জ্বল, মোজাম্মেল মেম্বার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us