• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:৫৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৫:৩৯

হবিগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

১৮ মার্চ বুধবার বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

Ad
Ad

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লতিবপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের বাসিন্দা তপনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ তীব্র আকার ধারণ করলে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় জড়ো হয়।

Ad

প্রথমে উত্তেজনা ও বাকবিতণ্ডা চললেও একপর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা, দা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। এতে অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-পুরুষসহ বহু মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us