• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫১:৪৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০১:১৮

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদক সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ মার্চ রোববার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা।

Ad
Ad

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসাম বস্তিসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. দেলোয়ার (৩৫), মো. নূর ইসলাম (৩৮), মো. সাজিদ (২৫), মো. শাহীন (২১)। তাদের সবার ঠিকানা কোতয়ালী থানা, রাঙামাটি পার্বত্য জেলা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us