• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫২:৩৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড

২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৪

মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে কৃষিজমি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ মার্চ রোববার সকালে উপজেলার হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad

রূপসপুর গ্রামের মহাতাব মোড়ল (৫০) কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৮৫ শতক কৃষিজমি থেকে ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটছিলেন। পাশাপাশি সরকারি খাস খতিয়ানভুক্ত আরও ৫০ শতক জমি থেকেও মাটি কেটে ঘের সম্প্রসারণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, এর আগে স্থানীয় ভূমি অফিস থেকে লিখিতভাবে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। এমনকি অভিযান শুরুর সময়ও মাটি কাটার কার্যক্রম চলমান ছিল।

মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়াও ক্ষতিগ্রস্ত সরকারি সড়ক নিজ খরচে সংস্কার করার অঙ্গীকার করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us