• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৮:৩৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৩:১২

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৩০ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে এবং স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। এরপর কাকা রতন মজুমদারের থেকে মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনাটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us