• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪২:০৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

থানা থেকে পালিয়ে যাওয়া আসামি পুনরায় গ্রেফতার

১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৮:২১

থানা থেকে পালিয়ে যাওয়া আসামি পুনরায় গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া এক মামলার আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

৩১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গত ২৯ মার্চ আড়াইহাজার থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইসমাঈল (৩০) থানায় উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

Ad

পরে, মঙ্গলবার রাতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল উচিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে দ্রুত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, ‘থানা থেকে আসামি পালানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কারো অবহেলা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us