• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৪:২৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালের অনিয়ম রোধে কাজ করছে সরকার: জয়নুল আবদিন ফারুক

১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪২

হাসপাতালের অনিয়ম রোধে কাজ করছে সরকার: জয়নুল আবদিন ফারুক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: দেশের হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

১২ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও স্বাস্থ্য কমিটির সভায় তিনি এ কথা বলেন।

Ad
Ad

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগের টিকেট কাউন্টার, ওষুধ বিতরণ কেন্দ্র ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন এবং দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Ad

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীদের যেন কোনো ধরনের অবহেলার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া শিশু রোগীদের অগ্রাধিকার দিয়ে টিকেট প্রদান ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us