• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৮:০৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

২৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪:৩৯

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সিলেট প্রতিনিধি: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। ২৮ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে কামরান আহমদ মুন্না (২০)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

Ad

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মুন্না। রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us