• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২৪:৪৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার ৬

২৪ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:৫৫

বগুড়ায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার ৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালক মুকুল হত্যাকাণ্ডের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর শনিবার রাতে শেরপুর ও নাটোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, বগুড়ার শেরপুর উপজেলার টুনিপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে এমদাদুল হক মিলন, নাটোরের সিংড়া উপজেলার সাতারদিঘী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে আনোয়ার হোসেন প্রামানিক, গুরুদাসপুর উপজেলার পশ্চিম ধানুয়া মধ্যপাড়ার তোসির উদ্দিনের ছেলে আব্দুল জলিল সবুজ, একই এলাকার মৃত রমজান আলীর ছেলে সুবহান, রাজশাহীর চারঘাটের উত্তর রায়পুর এলাকার শাহাদতের ছেলে ঝন্টু ওরফে বেলাল ও একই এলাকার ইসারুলের ছেলে নাজিরুল ইসলাম।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Ad

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আক্তার জানান, ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের একটি জমি থেকে ইজিবাইক চালক মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় মরদেহ পরিচয় পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজন তার মরদেহ দেখে তাকে মুকুল হোসেন বলে শনাক্ত করে।

এর আগে ১৫ সেপ্টেম্বর মুকুল হোসেন ইজিবাইকসহ নিখোঁজ হন। পরে এই হত্যাকাণ্ডের অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার ও ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করে।

নিহত মুকুল বগুড়া শাজাহানপুর উপজেলার খাদাস উলাল পাড়ার মৃত দুদু মন্ডলের ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us