• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:৩২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫১:৫৯

এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ। আসন্ন জাপানের আইচিতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ হকি দলের অংশগ্রহণ শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত নাটকীয় জয়ে তা নিশ্চিত হয়েছে।

স্থান নির্ধারণী প্লে-অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।

Ad
Ad

টাইব্রেকারের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম শট মিস করেন রকি, ফলে শুরুতেই চাপে পড়ে দল। তবে গোলরক্ষক বিপ্লব কুজুর দুর্দান্ত পারফরম্যান্সে দুটি শট রুখে দিয়ে দলকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত ফজলে রাব্বির নির্ণায়ক গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

Ad

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেলায় পঞ্চম মিনিটেই রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে হংকং। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে গোল করে। আশরাফুল দুটি গুরুত্বপূর্ণ গোল করলেও হংকং বারবার সমতায় ফেরে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় ৪-৪ সমতায় শেষ হয়।

শেষ দশ মিনিটে বাংলাদেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

এই জয়ের ফলে বাছাইপর্বের ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বাছাই থেকে ছয়টি দল এশিয়ান গেমসে অংশ নেবে, ফলে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, হকিতে এশিয়ান গেমস বাছাইপর্বে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হলেও এবারের টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবুও শেষ পর্যন্ত এশিয়ান গেমসে জায়গা করে নেওয়াকে বড় স্বস্তি হিসেবে দেখছে দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us