• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:১২:৫৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

১৬ মার্চ ২০২৬ সকাল ১০:৩৭:২২

ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৫ মার্চ রোববার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারায়ণগঞ্জের বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

Ad
Ad

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, ‘রোববার দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আরাফাত। এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে ‘

Ad

তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us