• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৬:২০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ৩০

২২ মার্চ ২০২৬ দুপুর ০২:৫২:০৬

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

২২ মার্চ রোববার ভোরে সকালে সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

Ad

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) নামের চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জানা গেছে, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে যাচ্ছিল। রোববার ভোর ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ঢালু দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us