• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০১:৫৬:১৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু

৮ অক্টোবর ২০২৫ রাত ০৮:০৯:৪১

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু

জবি প্রতিনিধি: আগামীকাল (৯ অক্টোবর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু হবে।

৮ অক্টোবর বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ ইতোমধ্যে পাস হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে বৃত্তির আবেদন করতে পারবে।

Ad

অফিস আদেশে আরও বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট লিংকে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন জমা দিতে পারবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। সেই প্রেক্ষিতে এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আবেদন আহ্বান এবং অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বিশেষ বৃত্তির প্রথম কিস্তি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে একসাথে প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us