• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৫:৪৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ড্রেজার মেশিনসহ গ্রেফতার ৬

৭ জুলাই ২০২৫ সকাল ০৮:২৪:০৬

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ড্রেজার মেশিনসহ গ্রেফতার ৬

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও ৫টি মোবাইলসহ ৬ জন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৬ জুলাই রোববার  বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারিয়া গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্ল্যা সোনাতলা গ্রামের অহেতুল মন্ডলের ছেলে আলী হোসেন (৩৮), পবনতাইড় গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া (৩৯)।

Ad

পরে রাত সাড়ে ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ৬ জন বালু ব্যবসায়ী, জব্দ করা ড্রেজার মেশিন ও মোবাইল ফোন  সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



Follow Us