• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:১৫:২৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নাটোরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

২ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৬:০৪

নাটোরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধ: নাটোরের গুরুদাসপুরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ এপ্রিল বুধবার সন্ধ্যায় পৌর এলাকায় শাপলা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, দুটি এলপিজি গ্যাস কোম্পানির স্থানীয় পরিবেশক আব্দুল মতিন সরকারি নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডার ৬০০ টাকারও বেশি দামে বিক্রি করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে বিষয়টির সত্যতা মেলে।

Ad

পরে ভ্রাম্যমাণ আদালতে পরিবেশক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us