• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৩:৪৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩৯:২৬

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

Ad
Ad

এর আগে ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Ad

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে ২ জন লোক এসে পিকআপে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে মূল আগুন স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এতে পিকআপটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



Follow Us