• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৫:০৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৮:৫৫

গাংনীতে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

১২ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্প ও র‌্যাব সদস্যরা উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মোশারফ হোসেন উপজেলার জোড়পুকুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

Ad

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে যৌথ বাহিনীর সদস্যরা মোশারফ হোসেনের বাড়ি তল্লাশি করে ভারতীয় একটি ওয়ান-শুটার পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, অস্ত্রসহ মোশারফ গ্রেফতার হওয়ার ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us