• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০১:৫৬:১৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১২:০৭

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে উপজেলার সিংড়া শোলপুর এলাকার বড়কূলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৩০), একই গ্রামের ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস শেখ (৪০)।

Ad
Ad

স্থানীয়রা জানান, সেহরির পর ওই এলাকার খয়ের মোল্লার লোকজন খলিল শেখের লোকজনের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ ও তাদের পক্ষের প্রতিবেশী ফেরদৌস মারা যান।

Ad

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি মিয়া নামে আরও একজন মারা গেছেন।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর নড়াইল জেলা পুলিশ সুপার আল মামুন সিকদার ও সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছায়। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us